Most Recent Post
Home / ময়মনসিংহ বিভাগ / পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর

পাঁচবিবির এতিম শিশুরা পেল সৌদি খেজুর

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কওমি মাদ্রাসার অধ্যায়রত গরীব অসহায় ও এতিম শিশুদের মাঝে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ করা হয়। রবিবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসার মুহতামিম ও কমিটির সদস্যর মাঝে আনুষ্ঠানিকভাবে খেজুরের প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

সৌদি সরকারের পাঠানো ২০ কার্টুন বা দেড়শ কেজি খেজুর উপজেলার ৭১টি এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন এতিমখানার ছাত্র/শিক্ষক।

About bdpratinioto

Check Also

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার

মো: জমির আলী, নারায়ণগঞ্জ: ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন ওরফে বাবু (৩৮) নামে এক যুবক কে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *