রিপোর্টার মো: জমির আলী: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে ২নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
রোববার (১৬ মার্চ ২০২৬) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আমজাদ মার্কেট এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন (ভেন্ডার), ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, বিএনপি নেতা গোলজার হোসেন, মামুন মিয়া ও আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আশরাফুল ও লিমন, নারায়ণগঞ্জ মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাহার, যুবদল নেতা ডালিম মোহাম্মদ, কর্মজীবী দলের সদস্য মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম বাবু, মহানগর যুবদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম রাব্বি এবং বিএনপি নেতা আরিফুল হক ঝিমি।
পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক, আবিদ হাসান আবদুল্লাহ, মিরাজুল ইসলাম মাসুম, কাকন, অনিক, স্বপন, আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ইকবাল হোসেন (ভেন্ডার)-এর জন্যও উপস্থিত সবার কাছে দোয়া কামনা করা হয়।
Bangladesh Pratinioto news site