আসাদুজ্জমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এস এম সুমন রশিদের ছেলে মো. শাহনুর রহিম রিসাদ মন্টির ১২তম জন্মদিন আজ আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
২০১৬ সালের ২৪ এপ্রিল, শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জন্মগ্রহণ করা রিসাদ মন্টি জীবনের ১২টি বসন্ত অতিক্রম করে আজ নতুন বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে পরিবারে ছিল আনন্দ ও ভালোবাসার আবহ।
এ উপলক্ষে তার পিতা সাংবাদিক এস এম সুমন রশিদ এবং মাতা মোসা. সাবিনা ইয়াসমিন তাদের ছোট ছেলে রিসাদ মন্টির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তারা দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।
অন্যদিকে, জন্মদিনে রিসাদ মন্টি তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন।
জন্মদিন উপলক্ষে তার স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসিয়েছেন।
Bangladesh Pratinioto news site