Most Recent Post
Home / ঢাকা বিভাগ / শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ

শাহবাগে সংঘর্ষে আহত পথচারীকে ‘শিবির’ ট্যাগ: অপপ্রচারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ থানার সামনে সাম্প্রতিক সংঘর্ষে নূর মোহাম্মদ শান্ত নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ফার্মগেট এলাকায় নিজ ক্যাম্পাসে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আহত শান্ত ঘটনাস্থলে উপস্থিত একজন সাধারণ পথচারী ছিলেন। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘শিবির’ সদস্য হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়। এ দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।
নূর মোহাম্মদ শান্ত বলেন, “আমি ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছিলাম, তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি একজন সাধারণ মানুষ। আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যার কারণে আমার পরিবার ও পড়াশোনা হুমকির মুখে পড়েছে। আমি এই মিথ্যা ট্যাগ থেকে মুক্তি চাই।”

এ বিষয়ে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জুলাই’-এর সহ-সভাপতি মো. সাগর উদ্দিন বলেন, “তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন। শুধুমাত্র টুপি বা দাড়ির কারণে কাউকে একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে ফেলে দেওয়া অত্যন্ত অন্যায় ও উদ্বেগজনক। যাচাই ছাড়া এ ধরনের অপপ্রচার একজন নিরপরাধ মানুষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।”

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচার বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ জোরদারেরও আহ্বান জানিয়েছেন তারা।

About bdpratinioto

Check Also

গজারিয়ায় ঝোপ থেকে শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ জমির আলী: ‎মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *