Most Recent Post
Home / Uncategorized / দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ – সৌদি আরব কমিটি গঠন অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

দেশবন্ধু’ রেমিটেন্স যোদ্ধা সংসদের সৌদি আরব শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসার অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করবে।
কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও দাবিসমূহ সম্পর্কে প্রবাসীদের অবহিত করবেন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে কাজ করবেন। পাশাপাশি, তাদের সাধারণ সভা আয়োজনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি আরব আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন— রিমন হোসেন (আহ্বায়ক), সাইমন হোসাইন (যুগ্ম আহ্বায়ক), আল আরমান (সাধারণ সম্পাদক), নাহিদ শেখ ও শুভ মির (যুগ্ম সাধারণ সম্পাদক), মামুন হোসেন (সাংগঠনিক সম্পাদক—কেন্দ্র), মো. সজিব (সাংগঠনিক সম্পাদক—দাম্মাম), মো. সাব্বির হোসেন (সাংগঠনিক সম্পাদক—রিয়াদ), মো. সেলিম রানা (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. রবিউস সানি (ধর্ম বিষয়ক সম্পাদক), মো. মাইনুল ইসলাম (প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক) এবং সাগর মিয়া, শাদাত উল্লাহ খান, মুবিনুল ইসলাম, হাসান, মো. মামুন মোল্লা, হেলাল আহমেদ, মুহাম্মদ আব্দুল হামিদ, এমডি মনজুরুল, মো. আজাদ দেওয়ান ও ইব্রাহিম মিটু (নির্বাহী সদস্য)।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে প্রবাসীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করা হবে।

বিজ্ঞপ্তিতে যোগাযোগের জন্য একটি ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ রউফ (কাতার) এর মোবাইল নম্বরও প্রদান করা হয়েছে।

About bdpratinioto

Check Also

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে পলশা মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *