আসাদুজ্জামান, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে এই প্রথমবারের মতো সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলীতে সোনালী ব্যাংক সংলগ্ন মজুমদার ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার মোঃ জাফর আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম হায়দার এবং মোঃ মনিরুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন কাওসার হোসেন।
বক্তারা বলেন, নতুন এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে আমতলীর গ্রাহকরা এখন আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে টাকা উত্তোলন, জমা এবং বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে এ বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Check Also
পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ
আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২২ জুন ২০২৬ পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি ...
Bangladesh Pratinioto news site