নারায়ণগঞ্জের সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা
Posted By :
bdpratinioto
জুন ১৬, ২০২৬
নারায়ণগঞ্জ
10 Views
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
নারায়ণগঞ্জের জনপ্রিয় ও বিশিষ্ট সাংবাদিক তানভীর হোসেনের মা গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তানভীর হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মাত্র ৩০ ঘণ্টা আগেও মা হাসপাতালের কেবিনে তার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। মনে হচ্ছিল তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। রাতে লাইফ সাপোর্টে রাখা হয়। এখনো পরিস্থিতির উন্নতি হয়নি।
তিনি লিখেছেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মত থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না। আমার মাকে দ্রুত সুস্থ করে দেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন।
নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ ও সুধী মহল তানভীর হোসেনের মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীরা।
২০২৬-০৬-১৬