শেখ নিয়াজ মোহাম্মদ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এছাড়াও ডাকাতি প্রস্তুতি মামলায় ১ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য মামলার অপরাধের সঙ্গে জড়িত আরও ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বমোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন রাত ১২টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ০৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলো রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আরমানের কবুতর পালার ঘর থেকে মাদক ব্যবসার অভিযোগে আরমান (৩০) ও বিল্লাল হোসেন (৩৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি পশ্চিম কলাবাগ এলাকায়।
এর আগে একই দিনে মিজানুর রহমান মিজান (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আদমজী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
Bangladesh Pratinioto news site