Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

এ. কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় (রজ্জব আলী সর্দার বাড়ি) পলাতক আসামি মো. সেলিমের বসতঘরের সামনে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট আসামিকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, ২১ জুন রোববার ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. মাহতাব হোসেন পরিচালিত আরেক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অপরাধে মো. কাউছার (৪১) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। কাউছার উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।একই দিনে ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বালিনা গ্রামের নূরুজ্জামানের ছেলে। এছাড়া পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে দক্ষিণ তেতাভূমি এলাকার বাসিন্দা রুবেল (৩৫)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। তিনি বলেন, মাদক ও অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *