Most Recent Post
Home / Uncategorized / নওগাঁ সদরে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ সদরে ৫০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর মডেল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের সহায়তায় গত ৫ জুন ২০২৬ তারিখ দুপুর ১২টা ১০ মিনিটে নওগাঁ সদর থানাধীন খিদিরপুর মুন্সীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মামুনের মুদি দোকানের সামনে থেকে মোঃ চাঁন মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চাঁন মিয়া খিদিরপুর মুন্সীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তার হেফাজত থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, চোলাই মদসহ সব ধরনের মাদক নির্মূল ও প্রতিরোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

About bdpratinioto

Check Also

নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *