Most Recent Post
Home / সারাদেশ / ভাইস চেয়ারম্যান রাইট আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী

ভাইস চেয়ারম্যান রাইট আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

২৪ জুন/২৬ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। এ লক্ষ্যে তিনি ভোটের মাঠ প্রস্তুত করছেন।

ইতোমধ্যে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। তিনি দীর্ঘদিন যাবৎ পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কের দ্বায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল মিল-চাতাল ব্যবসায়ী। আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে দলীয় নেতাকর্মী ও এলাকার সুধীজনদের নিয়ে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে করছেন।

এ বিষয়ে রাইট বলেন, আপনাদের সকলের দোয়া ও সহযোগিতায় উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি। তখন নিজেকে চেয়ারম্যান নয়, উপজেলা বাসির সেবক হিসেবে কাজ করব।

তিনি আরও জানান, আমাদের পাঁচবিবি উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় মাদক একটি বড় সমস্যা। নির্বাচিত হলে সকলের সহযোগিতায় মাদক নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব বলে জানায়। কারণ “মাদক যুবসমাজসহ সমাজ, পরিবার ও দেশকে ধ্বংস করছে। তাই এই অভিশাপ থেকে উপজেলাকে মাদক মুক্ত করতে হবে। সেই সাথে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দূর্নীতি সহ সকল প্রকার অনিয়ম বন্ধ করা হবে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগের কারণে জিয়াউল ফেরদৌস রাইট এলাকায় পরিচিত মুখ। সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলছে বলেও অনেকেই মনে করে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক জননেতা মোঃ মাসুদ রানা প্রধান বলেন, দুর দিনের নেতাকর্মীদের দল যথাযথভাবে মূল্যায়ন করবে। জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোঃ গোলজার হোসেন বলেন, ফ্যাসিস্ট আ’লীগ সরকারের দীর্ঘ ১৭’বছর যারা দলের জন্য কাজ করছে। আ’লীগের হামলা মামলার স্বীকার হয়েছে দল আগামীতে সেইসব নেতাকর্মীদের মুল্যায় করবে বলেও জানায় জেলা বিএনপির এ শীর্ষ নেতা।

 

About bdpratinioto

Check Also

রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা প্রতিনিধি রাজবাড়ী: রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *