Most Recent Post
Home / সিলেট বিভাগ / ছাতক সিমেন্ট কারখানায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে

ছাতক সিমেন্ট কারখানায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে

সেলিম মাহবুব,সিলেটঃ

ছাতক সিমেন্ট কারখানার আয়োজনে শনিবার (২৭ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় কারখানায় বিশ্ব পরিবেশ দিবসের ব্যানারে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক (প্রকল্প) প্রকৌশলী আব্দুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন কারখানার জিএম (হিসাব) মিজানুর রহমান, ছাতক সিমেন্ট কারখানা হাসপাতালের ডাক্তার ওয়াহিদুর রহমান. জি এম (প্রশাসন) কামরুজ্জামান শেখ, জি এম (এমটিএস) ইউসুফ আলী, জিএম (উৎপাদন) পঙ্কজ কান্তি দত্ত, উপ-ব্যবস্থাপক (বাণিজ্যিক) আল মামুন, উপ-ব্যবস্থাপক রাজিব কুমার পাল, সিমেন্ট কারখানার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী দ্বিজেন্দ্র নাথ বালা, আনোয়ার হোসেন, মো.আজগর আলী, উপ-সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম, সোহেল আহমদ, সিমেন্ট কারখানার সিবিএ রেজি নং বি ৮০’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক শফি উদ্দিন, নির্বাহী সভাপতি মিয়া হোসেন, সহ-সভাপতি জাবেদ কাউসার টুনু ও অর্থ সম্পাদক আব্দুল কাদির বাবুল।

র‍্যালি শেষে কারখানার অভ্যন্তরের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী আব্দুর রহমান বলেছেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারে ছাতক সিমেন্ট কারখানার ভিতরে ৫ হাজার গাছের চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

About bdpratinioto

Check Also

ছাতকে পৌর শহরে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান কে জরিমানা করেছে

সেলিম মাহবুব, ছাতকঃ ছাতক পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পাকঘর রেস্টুরেন্ট ও বিক্রমপুর ভিজা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *