Most Recent Post
Home / রংপুর বিভাগ / ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-মিঠু,সাধারণ সম্পাদক-তানু নির্বাচিত
Oplus_131072

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-মিঠু,সাধারণ সম্পাদক-তানু নির্বাচিত

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণসভা ও দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এক সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। পরে বিকেলে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাহী কমিটির ১১টি পদের মধ্যে ৪টি পদে ভোটগ্রহণ হয়। বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সহ-সভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ তানভীর হাসান তানু, অর্থ সম্পাদক পদে আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল,সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে আজকালের খবর-এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মো. মনসুর আলী, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. জসিম উদ্দিন ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।

 

About bdpratinioto

Check Also

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

মোঃ আব্দুল কাদের ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *