Most Recent Post
Home / Uncategorized / হাপানিয়া ইউনিয়নে ছিনতাই প্রতিরোধে জনগণ ও পুলিশের যৌথ অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার।

হাপানিয়া ইউনিয়নে ছিনতাই প্রতিরোধে জনগণ ও পুলিশের যৌথ অভিযানে ২ ছিনতাইকারী গ্রেফতার।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নে স্থানীয় জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি চার্জার রিকশা, ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জনৈক মোঃ মেহেদী হাসান (২৩) তার মামার সঙ্গে দেখা করতে নওগাঁ সদর থানাধীন দুবলহাটি মোড়ে আসেন। পরবর্তীতে কাজ শেষ করে মামার ভাড়া করা একটি চার্জার রিকশায় করে হাপানিয়ার উদ্দেশ্যে রওনা দেন।

রিকশাটি দুবলহাটি ইন্টিতলা মোড় এলাকায় পৌঁছালে একজন অজ্ঞাত ব্যক্তি রিকশায় উঠতে চাইলে প্রথমে তাকে নিষেধ করা হয়। পরে সে নিজেকে রিকশা চালকের পরিচিত বলে দাবি করে রিকশায় উঠে পড়ে। কিছুদূর যাওয়ার পর রিকশা চালক ও ওই ব্যক্তি মিলে সন্দেহজনক আচরণ শুরু করে।

পরবর্তীতে হাপানিয়া ইউনিয়নের শতপুর–পুটিমারী পাকা রাস্তায় পৌঁছালে মেহেদী হাসান সুযোগ বুঝে রিকশা থেকে নেমে গেলে আসামিরা তাকে ধরে ফেলে। এ সময় রিকশা চালক পরিচয়ধারী ব্যক্তি রিকশার সিটের নিচ থেকে ধারালো চাকু বের করে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ৫,০০০ টাকা ও একটি সিম্পনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ঘেরাও করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ রাত ১১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ সুলতান শাহরিয়ার @ দেওয়ান সিফাত (২০) এবং মোঃ আঃ ওয়াহেদ (২৪), উভয়ই নওগাঁ সদর উপজেলার কুশাডাঙ্গা এলাকার বাসিন্দা।পুলিশ তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাকু ও রিকশা উদ্ধার করে জব্দ করেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

About bdpratinioto

Check Also

নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *