জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো না সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ইনিংসের তৃতীয় ওভারে শূন্যরানেই ফিরেছেন দলীয় অধিনায়ক এবং ওপেনার তামিম ইকবাল খান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ ১ উইকেটে ১১ রান।
ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম দুই ওভারের কোনো রান তুলতে পারেননি দুই ওপেনার। তৃতীয় ওভারে মুজারাবানির বলে কটবিহাইন্ড হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এখন ৬ রানে সাকিব এবং কোনো রান না করেই অপরাজিত রয়েছেন লিটন দাস।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর, ডিয়ন মায়ার্স, টিমসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজুরাবানি এবং রিচার্ড এনগারাভা।
Bangladesh Pratinioto news site