বাংলাদেশ প্রতিনিয়ত বিশেষ রিপোর্ট :নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে বেড়াতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে রিসোর্টের পঞ্চম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে ঘেরাও করা হয়।
তিনি জানান, মামুনুল হক নারীসহ একটি রিসোর্টে অবস্থান করছেন- এমন খবরে স্থানীয় লোকজন রিসোর্ট ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে।
স্থানীয়দের দাবি, অনৈতিক কাজের জন্যই মামুনুল হক এই রিসোর্টকে বেছে নিয়েছেন। পুরো ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
Bangladesh Pratinioto news site