স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সমিতির ঋণ প্রদানের নামে লক্ষ-লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে লাকী সেভেন শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এর পরিচালক মোঃ সোহেলের বিরুদ্দে। অভিযুক্ত মোঃ সোহেল আহমেদ উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর সেহাচর এলাকার গফুর বাবুর্চির ছেলে। তিনি লাকি সেভেন শ্রমজীবি সমবায় সমিতি লিঃ পরিচালক এবং অনলাইন নিউজ পোর্টাল উজ্জিবিত বাংলাদেশ এর সম্পাদক।
লাকি সেভেন শ্রমজীবি সমবায় সমিতি লিঃ এ ঋণ প্রদানের শর্তে প্রথমে সদস্য হতে হবে বলে সঞ্চয় জমা করলে সহজ শর্তে ঋণ দেয়ার কথা বলে নিয়মিত টাকা তুল কিন্তু গত দের বছর যাবত ঋণ দিচ্ছেনা বলে অভিযোগ করেন জমাকৃত সঞ্চয়দাতারা। জমাকৃত সঞ্চয়ের টাকা ফেরত দিচ্ছেনা বলে জানান উত্তর সেহাচর , তক্কার মাঠ, ফতুল্লা রেল ষ্টেশন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এ অভিযোগে ফতুল্লা রেল ষ্টেশন এলাকার মাছ বিক্রেতা মোঃ বিল্লাল (৩৪) ২৩ জুন ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
(অভিযোগ নম্বর ৬১৪৪) অভিযোগ সুত্রে জানাজায় মোঃ বিল্লাল গত ১৫ এপ্রিল ২০১৯ তারিখ থেকে প্রতিদিন ২০০ (দুইশত) টাকা করে সঞ্চয় করে ঋণ পাবার আশায় ২০ মার্চ ২০২০ ইং তারিখ পর্যন্ত ৬৮,৮০০ আটষট্টি হাজার আটশত টাকা জমা করেন। গত দের বছরে কোন ঋণ পাননি এবং তাহার সঞ্চয়ের টাকাও ফেরত পাননি। মাছ বিক্রেতা বিল্লাল জানায় আমি গরিব মানুষ ঋনের টাকাটা একসাথে পেলে বাজারে একটি ভিটি নিয়ে ব্যবসা করতে পারতাম, লোনের টাকাত দুরের কথা আমার পুজিও শেষ। টাকা চাইতে গেলে সোহেল বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং বলে আমি সাংবাদিক তুই আমার কিছুই করতে পারবিনা বরং তোকে পুলিশে ধরিয়ে দেব ।
ফতুল্লা রেল ষ্টেশন বাজার এলাকায় খোজ নিলে জানা যায় ফতুল্লা রেল ষ্টেশন এলাকার সালাউদ্দীন সালুর ৭৮,০০০ হাজার টাকা,মুরগী ব্যবসায়ী ইসমাইল ২৩০০ হাজার টাকা, সবজি বিক্রেতা আনোয়ার ২৫০০০ হাজার টাকা, মশল্লা বিক্রেতা তৈয়ব মিয়ার ২৮০০০ হাজার টাকা,মাছ বিক্রেতা শাহ আলম ৩৮০০০ হাজার টাকা, পন্ডিত বিল্লাল ৩৬০০০ হাজার টাকা, আফছার , শহিদুল সহ অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী ভ্যন চালক, রিক্সা চালক পুজি হারিয়ে গত এক বছর যাবত দিশে হারা । সোহেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ১ লা ডিসেম্বর ২০২০ তারিখে সালাউদ্দিন সালু বাদী হয়ে অপর একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ নম্বর ১২৮০০,নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়েও ১০ জানুয়ারী ২০২১ ইং তারিখে একটি অভিযোগ রয়েছে ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা এর সাথে যোগাযোগ করলে তিনি জানান লাকী সেভেন শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক মোঃ সোহেলের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এই সমিতিটি বিগত ৩-৪ বছর যাবৎ নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছেনা তাই সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত২০০২ও২০১৩) ও সমবায় বিধিমালা ২০০৪ এবং উপ আইন অনুযায়ী সমিতির কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয়েছে মর্মে সমিতি পরিচালনা পরিষদের বরাবরে ২ ফেব্রুয়ারী২০২১ ইং তারিখে ১৬৩ নং স্বারক মুলে কারন ধরশানোর নোটীশ জারী করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোন জবাব দাখিল না করায় সমিতির নিবন্ধন সরাসরি বাতিল করা হয়েছে তিনি আরো জানান যেহেতু সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে তাই কেউ জেন তাহার সাথে কোন প্রকার লেনদেন না করে ।
অভিযোগের বিষয়ে ফতুল্লা মডেল থানার এস,আই শামিম মুঠোফোনে জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে সত্যতা যাচাই করে ব্যবস্তা নেয়া হবে।
Bangladesh Pratinioto news site