Most Recent Post
Home / সারাদেশ / সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ

সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সশস্ত্র হামলা, অপহরণ ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ

মাজিবুল হক : স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনের ওপর সংঘটিত সশস্ত্র হামলা, অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনায় বিভিন্ন মহল গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে হ্নীলা বাসস্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেট এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত অস্ত্রের মুখে জামাল উদ্দিনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অপহরণের সময় আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। নির্যাতনের পর দুর্বৃত্তরা তাকে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পাশের এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তার চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে পাঠানো হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন সাবেক জনপ্রতিনিধি ও সংবাদকর্মীর ওপর এমন হামলাকে অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক উল্লেখ করে বিভিন্ন মহল দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে আহত জামাল উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *