শেখ নিয়াজ মোহাম্মদ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ শাহিন মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী’র নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক’র প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় গত শনিবার ২১ জুন ২০২৬ বিকেল ৫টা ১৭ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের সিআই খোলা (বৌ বাজার) এলাকায় আয়নাল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে শাহিন মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়ার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার সিনাওয়া এলাকায়। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা পাইনাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Bangladesh Pratinioto news site