Most Recent Post
Home / সারাদেশ / টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

ফরহাদ রহমান টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনের অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ২৪ নম্বর লেদা শরণার্থী ক্যাম্পের ই (এলএমএস) ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের লেদা এপিবিএন ক্যাম্প সূত্র জানায়, এসআই (নিরস্ত্র) শহিদ আলমের নেতৃত্বে দিবাকালীন টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় কয়েকজন রোহিঙ্গা মাদক সেবন করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাইফুল ইসলাম (১৯) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলামের পিতা আব্দু শুক্কুর। তিনি ক্যাম্প-২৪-এর ই (এলএমএস) ব্লকের বাসিন্দা (এফসিএন-২৬১৩৫৭)।

পরে রাত আনুমানিক ১০টার দিকে তাকে ক্যাম্প-২৪ সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান (সিনিয়র সহকারী সচিব) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা ভঙ্গের দায়ে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি নং-৫৭৯, তারিখ: ২৭ জুলাই ২০২৬) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাজাপ্রাপ্ত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

About bdpratinioto

Check Also

চন্দ্রিমার পল্লী বিলাস: ফুলে ফুলে সুশোভিত এই পুষ্প কানন থেকে বাণিজ্যিকভাবে বীজ ও কাটিং বাজারজাত শুরু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন গোপালপুর পৌরসভার ৩-নং ওয়ার্ডের গ্রাম আভূঙ্গী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *