Most Recent Post
Home / আন্তর্জাতিক / যানজটে আটকাপড়া পুলিশ-ভ্যান থেকে পালালো দুই বন্দি!

যানজটে আটকাপড়া পুলিশ-ভ্যান থেকে পালালো দুই বন্দি!

ভারতের পশ্চিমবঙ্গে কড়া পাহারায় জেল থেকে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছিল তমলুক আদালতে। এ সময় প্রচণ্ড যানজটে আটকাপড়ায় পুলিশ ভ্যান থেকে পালিয়ে গেল দুই বন্দি।

ওই ভ্যানের জানলার রড বাঁকিয়ে তারা চম্পট দেয় বলে পুলিশের অভিযোগ। যদিও গোটা ঘটনায় পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে। খালি হাতে বন্দিরা কীভাবে জানলার রড বাঁকাল, তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর আন্দবাজার পত্রিকার। মাদক পাচার মামলায় গত বছর হলদিয়া থেকে গ্রেপ্তার করা হয় অনিমেষ বেরা এবং বিশাল দাসকে। তমলুক আদালতে মামলাটি ওঠে। তবে সেখানকার জেলে জায়গা না থাকায় দুজনকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল।

মঙ্গলবার সকালে সেখান থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। কিন্তু তমলুকে ঢোকার মুখে যানজটে আটকে যায় পুলিশের ভ্যান।

এসব নিয়ে পুলিশকর্মীরা যখন ব্যস্ত, তখনই ভ্যানের জানলার রড বাঁকিয়ে, সেখান দিয়ে ওই দুই বন্দি পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অনিমেষ ও বিশাল জানলা দিয়ে লাফ দিতেই টনক নড়ে তাদের। তাদের ধাওয়া করা হয়। কিন্তু রাস্তায় ভিড় থাকায় বেশিক্ষণ তাদের ধাওয়া করা যায়নি। সেই সুযোগে দুজনেই পুলিশের চোখের আড়ালে চলে যায়।

কড়া পুলিশি পাহারা সত্ত্বেও বন্দি পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ বলেন, ভ্যানের জানলা গলে পালিয়েছে দুই বন্দি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

তবে কীভাবে এ ঘটনা ঘটল, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। খালি হাতে ভ্যানের ভেতর থেকে কীভাবে বন্দিরা জানলার শক্ত রড বাঁকিয়ে ফেলল, তারও সদুত্তর মেলেনি।

শুধু তাই নয়, বন্দিদের সঙ্গে ভ্যানে থাকা পুলিশকর্মীরা সেই সময় কী করছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। পলাতক বন্দিদের সন্ধান পেতে তমলুকের বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে তল্লাশি চলানো হয়।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *