Most Recent Post
Home / জাতীয় / দেশে এলো সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

দেশে এলো সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

অনলাইন ডেস্ক: চীনের তৈরি সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো পৌঁছায় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করেন। এই নিয়ে দেশে সিনোফার্মের টিকা এলো মোট ৩ কোটি ৪৪ লাখ ৫০ হাজারা ডোজ। এর মধ্যে দেওয়া হয়েছে ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ। আর নতুন করে আসা ৫০ লাখসহ টিকা মজুত আছে ১ কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৩৫২ ডোজ।

এদিকে বুধবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

এছাড়া বুধবার পর্যন্ত টিকার নিতে আগ্রহী মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৭৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৯৮ হাজার ৬৯১ জন নিবন্ধন করেন।

About bdpratinioto

Check Also

আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আসাদুজ্জামান আসাদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি।। বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *