Most Recent Post
Home / খেলাধুলা / সিরিজ জয়ের পর যা বললেন তামিম ইকবাল

সিরিজ জয়ের পর যা বললেন তামিম ইকবাল

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৩০৬ রান করার পর আফগানদের মাত্র ২১৮ রানেই গুটিয়ে দেয় টাইগার বোলাররা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেন মুশফিকুর রহিম।প্রথমে ব্যাটসম্যানরা তাদের কাজটি ঠিক মতো করার পর বোলাররাও তাদের দায়িত্বটা ঠিকমতো সামলান।

ম্যাচ শেষে তাই ব্যাটসম্যান-বোলার সবার প্রশংসা করেছেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে তিনি বলেন, মুশফিক ও লিটন যে পার্টনারশিপ গড়েছিল তা অসাধারণ। যদিও ব্যাটিংয়ে শেষ দিক দিয়ে আমরা ভালো করিনি কিন্তু বোলাররা তাদের কাজটি ঠিকমতো করেছে।

তিনি আরও বলেন, বোলাররা অসাধারণ ছিল। জয় ও পয়েন্ট (সুপার লিগ) পাওয়া দুটিই গুরুত্বপূর্ণ। যখন আপনি ভালো খেলেন তখন এটির সর্বোচ্চটাই করেন ও যত পয়েন্ট সম্ভব ততটাই তুলে নেন।  এদিকে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন লিটন দাস।

About bdpratinioto

Check Also

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *