Most Recent Post
Home / জাতীয় / রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ চলছে

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের কর্মীরা। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর থেকে দুই সিটি করপোরেশনের ১৯ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টায় বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। সে লক্ষ্য অর্জনে বৃষ্টির মধ্যেও পরিচ্ছন্নতা কর্মীরা একযোগে কাজ করছেন।

বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে রাজধানীতে পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দুপুর ১টায় দুই মেয়র বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করলে পরিচ্ছন্নতা কর্মীরা কাজে নেমে পড়েন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়ন্ত্রণ কক্ষ/কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। যোগাযোগের নম্বর: ১৬১০৬, ০২-৫৫০৫২০৮৪। কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির ৯ হাজার কর্মী কাজ করছেন।

বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক-৯৬টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি-৯টি ইত্যাদি) দিয়ে কাজ করা হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ডিএনসিসি এলাকার বর্জ্য অপসারণের জন্য ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি ট্যায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হয়েছে।

বর্জ্য অপসারণের জন্য সিটি করপোরেশনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে। ডিএনসিসির ১০ হাজার কর্মী কাজ করছেন। বর্জ্য অপসারণ কার্যক্রম সরাসরি মনিটর করা হচ্ছে।

About bdpratinioto

Check Also

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *