Most Recent Post
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ২০

পাকিস্তানে ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে নিহত ২০

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি ইসলামিক দলের সম্মেলনে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক। রোববার বাজাউর জেলার খার তহসিলে জমিয়ত উলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর সম্মেলনে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান জানিয়েছেন, খারের জেইউআই-এফ নেতা মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের পেশোয়ার এবং টাইমারেরার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *