Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নির্বাচনী মহড়া ও কঠোর নিরাপত্তা

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর নির্বাচনী মহড়া ও কঠোর নিরাপত্তা

মোহাম্মদ জমির আলী নারায়ণগঞ্জ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর আওতাধীন এলাকায় সার্বিক নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে র‍্যাব-১১ এর উদ্যোগে ব্যাপক নির্বাচনী মহড়া ও একাধিক চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

‎সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) র‍্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা কালির বাজারে এই নির্বাচনী মহড়া ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের নিবিড়ভাবে তল্লাশি করা হয়। পাশাপাশি সাধারণ জনগণকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়।

‎র‍্যাব সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব-১১ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১১ এর এসপি মো. আব্দুর রশিদ বলেন,নির্বাচনকে কেন্দ্র করে র‍্যাবের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে র‍্যাব-১১ নিয়মিত টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে।

About bdpratinioto

Check Also

সোনারগাঁ গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ: ‎নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *