Most Recent Post
Home / Uncategorized / উএনওকে নিজের লেখা বই উপহার দিলেন অধ্যক্ষ আনিছুর রহমান

উএনওকে নিজের লেখা বই উপহার দিলেন অধ্যক্ষ আনিছুর রহমান

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান নিজের লেখা প্রথম সম্পাদিত “আলোকিত পথে’’ বইটি উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনকে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে অধ্যক্ষ আনিছুর রহমান বইটি ইউএনও’র হাতে তুলে দেন। এসময় ইউএনও কাশপিয়া তাসরিন অধ্যক্ষ আনিছুর রহমানের শিক্ষকতার পাশাপাশি বই লেখার উদ্যোগের প্রশংসা করেন। এসময় অধ্যক্ষ সাহেবকে আল্লাহ-রাসূল, ইহকাল ও পরকাল সম্পর্কে জানা যাবে এর পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে এমন বিষয় ভিত্তিক ভালো ভালো বই লেখারও পরামর্শ দেন ইউএনও মহদোয়।

অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান বলেন, “ইসলামের সঠিক আকিদা ও আল্লাহর সন্তুষ্টির পথ সম্পর্কে মানুষকে জানানোর উদ্দেশ্যেই ‘’আলোকিত পথে’’ বইটি লিখেছি। আমার লেখা বইটি পড়লে আল্লাহ আইনুযায়ী সঠিক পথে চলতে সহায়ক ভূমিকা পালন করবে।। তিনি বলেন, ইউএনও মহোদয়ের পরামর্শ আমাকে আরো বেশি বেশি করে বই লেখায় অনুপ্রাণিত করেছে। ইউএনও মহদোয়ের অনুপ্রেরণা পুঁজি করে ভবিষ্যতে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে আরও বই লেখার চেষ্টা করব। আলোকিত পথে বইটিতে ইসলামের মৌলিক বিষয়, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও পরকালীন মুক্তির পথ বিষয়ে সহজ ভাষায় আলোচনা করা হয়েছে বলেন জানান লেখক অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।

About bdpratinioto

Check Also

ছাতকে কৈতক ২০ শয্যা হাসপাতালের ভূমিতে কু-দৃষ্টি পড়েছে ভূমি খেঁকো চক্রের

সেলিম মাহবুবঃসুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক ২০ শয্যা হাসপাতালটি প্রতিষ্ঠাকালে এলাকার দানশীল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *