বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অভিযোগে মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। সর্বমোট ৪ জন আসামিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. ফুল মিয়া, পিতা: শহিদ মিয়া, গ্রাম: শিমরাইল (সুইপার কলোনী), থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। ২. জয়নাল আবেদীন শুভ (২৫), পিতা: আব্দুল ওহাব, মাতা: রেনু বেগম, স্থায়ী ঠিকানা: বহেরা বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর। বর্তমান ঠিকানা: রসুলবাগ (মসজিদ সংলগ্ন), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ৩. মোঃ সালে আহম্মেদ (৩২), পিতা: মোঃ রেহান উদ্দিন, মাতা: সালেহা আক্তার, স্থায়ী ঠিকানা: দক্ষিণ নেয়াগাঁও, ধর্মপাশা, সুনামগঞ্জ। বর্তমান ঠিকানা: মিজমিজি পাগলাবাড়ী (বাতেনের বাড়ির ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ৪. মোতালেব হোসেন (৩৫), পিতা: নান্টু মিয়া, মাতা: তাছলিমা বেগম, স্থায়ী ঠিকানা: বেহেকুল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা: রসুলবাগ আদর্শনগর মসজিদ সংলগ্ন, ৩নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Bangladesh Pratinioto news site