Most Recent Post
Home / সারাদেশ / দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল

দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর বাজার থেকে বিনধারা যাওয়ার পাকা রাস্তার ব্রিজটি অনেকাংশ ভেঙে গর্ত হওয়ায় যান চলাচল অনুপযোগী হয়ে পরে। রাতের বেলা আলো-সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন যাবৎ বিপদজনক বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসেনি।

গতকাল রবিবার সন্ধ্যারাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আইনুল মন্ডলের বাড়িতে দলীয় কাজে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম যাওয়ার সময় মানবিক এ নেতার নজরে আসে। বিএনপি নেতা গাড়ি থেকে নেমে ভাঙা ব্রিজ দিয়ে ঝুঁকিতে জনসাধারণের চলাচল করার কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে রাস্তার ওই ভাঙ্গা স্থানে সতর্কীকরণ লাল কাপড়ের নিশানা দেওয়ার নির্দেশ দেন।

এসময় উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে যুবদল নেতা মোঃ নয়ন প্রধানের নেতৃত্বে কয়েকজন দলীয় কর্মীরা ভাঙা ব্রিজের দুই পাশে গাছের ডাল-পাতা ও লাল কাপড়ের নিশানা টাঙ্গিয়ে দেন। এসময় মহীপর হাজী মহসীন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমানও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়রা জানান, ব্রিজটি ভাঙার পর থেকে পথচারী, রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চালকরা দিনের আলোতে ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাতের অন্ধকারে দুর্ঘটনা ঘটনার আতংকে থাকে।

যুবদল নেতা নয়ন বলেন, জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের রাজনৈতিক অভিভাবক উপজেলা বিএনপির সভাপতি ও আগামীতে পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী ডালিম চাচার নির্দেশে আমরা যুবদল নেতাকর্মীরা সাময়িকভাবে জনস্বার্থে কাজটি করলাম। তিনি দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্রিজটি মেরামত করে যান চলাচল উপযোগী করার দাবি জানায়। যুবদল নেতা নয়ন আরো বলেন, আমরা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করি।

 

About bdpratinioto

Check Also

সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া উপজেলা শারিরীক শিক্ষা এসোসিয়েশন এর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *