Most Recent Post
Home / আন্তর্জাতিক / বাংলাদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ভুটানের প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ভুটানের প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে কোয়ারেন্টাইনে আছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ও তার সফরসঙ্গীরা।

শুক্রবার (২৬ মার্চ) ভুটানের প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২১ দিন প্রধানমন্ত্রীর সব দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভুটানের বিমানবন্দরে পার্কিং করা গাড়িতে চড়ে সরাসরি কোরেন্টাইনে যান ডা. লোটে শেরিং। একইভাবে কোয়ারেন্টাইনে যান তার সফরসঙ্গীরাও।

ভুটানের রাজার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে আসা সে দেশের প্রধানমন্ত্রীকে গতকাল সকালে বিমানবন্দরে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢ‌াকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

About bdpratinioto

Check Also

‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নারীদের বিরুদ্ধে ফের নতুন কড়া আইন জারি করলো আফগানিস্তানের তালেবান সরকার। ব্রিটিশ অনলাইন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *