Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / চট্টগ্রামে আইনজীবীকে হত‌্যা: ২ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে আইনজীবীকে হত‌্যা: ২ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চট্টগ্রামে ওমর ফারুক বাপ্পি নামের এক আইনজীবীকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর একজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাশেদা বেগম (২৮) ও হুমায়ুন রশিদ (২৮)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আল আমিন (২৮), আকবর হোসেন রুবেল প্রকাশ সাদ্দাম (২৩) ও মো. পারভেজ আলী (২৪)।

চট্টগ্রাম মহানগর পিপি মো. আবদুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডের একটি তিন তলা ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় আইনজীবী ওমর ফারুক বাপ্পির লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত আইনজীবীর বাবা আলী আহমদ বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পিবিআই চট্টগ্রাম মেট্রো মামলার দায়িত্বভার পায়। পিবিআই চট্টগ্রাম মেট্রোর তৎকালীন পরিদর্শক সন্তোষ কুমার চাকমা ২০১৮ সালের ৪ এপ্রিল এই হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২০ সালের ১৫ অক্টোবর অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করেন আদালত।

মামলায় মোট ৩২ জন সাক্ষীর মধ্যে আদালত ২৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

দণ্ডিত আসামিদের মধ্যে রাশেদা বেগম, আল আমিন ও আকবর হোসেন পলাতক রয়েছেন। অপর আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

নতুন কুঁড়ি স্পোর্টস বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা দলকে চক্রশালা স্কুলে সংবর্ধনা

সেলিম চৌধুরী পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বালিকা ফুটবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন পটিয়া উপজেলা বালিকা ফুটবল দল’কে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *