Most Recent Post
Home / সারাদেশ / হিন্দুদের পাঠাবলির মেলায় মুসলমানদের অংশগ্রহণের শরয়ী বিধান

হিন্দুদের পাঠাবলির মেলায় মুসলমানদের অংশগ্রহণের শরয়ী বিধান

মুফতি জাকারিয়া মাসউদ, ইসলামি গবেষক ও কলামিস্ট।অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তাদের মন্দির বা পূজা পরিদর্শন করা, উদ্বোধন করা, চরক বা পাঠাবলির মেলায় অংশগ্রহণ করা, সেখানে আনন্দ-উল্লাস করা প্রত্যেক মুসলিমের জন্যই হারাম।
এ বিষয়ে কুরআন-হাদিসের কিছু দলিল:

১. আল্লাহ তা‘আলা বলেন,
وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
‘তোমরা সৎকর্ম ও তাক্বওয়ায় পরস্পরকে সহযোগিতা কর এবং মন্দকর্ম ও সীমালঙ্ঘনে একে অন্যের সহযোগিতা করো না’ (সূরা মায়িদা: ২)।

২. রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি (কিয়ামতের দিন) তাদের অন্তর্ভুক্ত হবে’ (আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)।

৩. আল্লাহ তা‘আলা বলেন,
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا
‘যারা মিথ্যার সাক্ষ্য দেয় না এবং অসার ক্রিয়াকলাপে নিজেকে জড়ায় না’ (সূরা ফুরকান: ৭২)।

৪. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
مَنْ أَكْرَمَ صَاحِبَ بِدْعَةٍ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ
‘যে ব্যক্তি বিদ‘আতীকে সম্মান করল, সে ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করল’ (মিশকাত হা/২০৯)।

এ বিষয়ে আরও কিছু কুরআন-হাদিসের দলিল:

১. আল্লাহ তা‘আলা বলেন,
وَلَا تُطِعِ الْكَافِرِينَ وَالْمُنَافِقِينَ وَدَعْ أَذَاهُمْ وَتَوَكَّلْ عَلَى اللَّهِ
‘কাফির ও মুনাফিকদের আনুগত্য করো না এবং তাদের অনিষ্ট উপেক্ষা কর, আর আল্লাহর উপর ভরসা কর’ (সূরা আহযাব: ৪৮)।

২. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا
‘যে ব্যক্তি অন্য সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়’ (তাবরানী, মিশকাত হা/৪৩৪৮)।

৩. আল্লাহ তা‘আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ
‘হে মুমিনগণ! তোমরা মুমিন ব্যতীত কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করো না’ (সূরা নিসা: ১৪৪)।

৪. রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
اجْتَنِبُوا أَهْلَ الشِّرْكِ وَالْبِدْعَةِ
‘শিরক ও বিদ‘আতপন্থীদের থেকে দূরে থাক’ (আবুদাঊদ, মিশকাত হা/১৭০)।

৫. আল্লাহ তা‘আলা বলেন,
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا
‘আকল-কিতাবধারীদের মধ্যে যারা কাফির এবং মুশরিক, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে’ (সূরা বায়িনা: ৬)।

সুতরাং যেকোন মুসলমান আনান্দ উল্লাসের সাথে হিন্দুদের মেলাকে নিজেদের কালচার হিসেবে পালন করা সম্পুর্ণরুপে হারাম।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন

About bdpratinioto

Check Also

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ

আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২২ জুন ২০২৬ পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *