Most Recent Post
Home / সারাদেশ / মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

মহেশখালীতে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে ৮৫ হাজার টাকা জরিমানা

ফরহাদ রহমানস্টাফ রিপোর্টার কক্সবাজার’;কক্সবাজারের মহেশখালী উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি ফার্মেসিকে মোট ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রির অভিযোগেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২৩ মে ২০২৬) বিকাল ৪টার দিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, কক্সবাজারের জেলা কর্মকর্তা কাজী মোহাম্মদ ফরহাদ।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, অনুমোদনহীন ওষুধ মজুদ এবং চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভোক্তা অধিকার ও ঔষধ আইন অনুযায়ী জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে সচেতন হয়ে অনুমোদিত ফার্মেসি থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ কেনার আহ্বানও জানান তিনি।

About bdpratinioto

Check Also

ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:উৎসব এলেই নিত্যপণ্যের দাম বাড়ে—বাংলাদেশে দীর্ঘদিনের এই বাস্তবতার বিপরীতে এবার ভিন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *