Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় শুরু হলো দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

বরগুনায় শুরু হলো দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬

মোঃ সোহরাব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬।বুধবার (১৩ মে) সকালে বরগুনা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ ছালেহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসসহ জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
জেলার ৬টি উপজেলা থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রাথমিক পর্যায়ের পাশাপাশি বড় পরিসরেও খেলাধুলার আয়োজন প্রয়োজন। তিনি ভবিষ্যতে বরগুনা জেলায় বৃহৎ ক্রীড়া ইভেন্ট আয়োজনের আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, আজকের ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। খেলাধুলার মাধ্যমে তারা একদিন আন্তর্জাতিক অঙ্গনে দেশের নেতৃত্ব দেবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি সুস্থ, সবল ও প্রাণবন্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

আলোচনা সভায় বক্তারা শিশুদের মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

About bdpratinioto

Check Also

পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *