Most Recent Post
Home / অর্থনীতি / আমতলীতে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

আমতলীতে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ উদ্বোধন

আসাদুজ্জামান, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে এই প্রথমবারের মতো সোনালী ব্যাংক পিএলসি শাখার এটিএম ও সিআরএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আমতলীতে সোনালী ব্যাংক সংলগ্ন মজুমদার ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার  মোঃ জাফর আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সেলিম হায়দার এবং মোঃ মনিরুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন কাওসার হোসেন।
বক্তারা বলেন, নতুন এটিএম ও সিআরএম বুথ চালুর মাধ্যমে আমতলীর গ্রাহকরা এখন আরও সহজে ও দ্রুত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে টাকা উত্তোলন, জমা এবং বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে এ বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

About bdpratinioto

Check Also

শার্শার পাঁচ ভুলাট গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *