মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় টার্গেট মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার বিচারাধীন আসামি মোঃ আল আমিন (২৯) কে ইয়াবাসহ গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে স্থানীয় জনগণের সহায়তায় সদর থানাধীন পার নওগাঁ ধোপাপাড়া গ্রামের প্রভাতী খেলাঘর ক্লাবের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন (২৯) পার নওগাঁ হাজীপাড়া এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে একাধিক জিআর পরোয়ানা মুলতবী রয়েছে এবং ০৮টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
Bangladesh Pratinioto news site