মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় আকস্মিকভাবে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ এবং জনসেবার মান বিস্তারিতভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে আন্তরিক ও দ্রুত সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় মাতাজীহাট বাজারে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা হয়।তিনি উপস্থিত জনসাধারণের মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে শোনেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে।
Bangladesh Pratinioto news site