Most Recent Post
Home / Uncategorized / পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুন ২০২৬) রাত আনুমানিক ১টায় অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে সাজাপ্রাপ্ত আসামি মোঃ আব্দুর রহমান এবং মোঃ আজাহারকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের বাসিন্দা এবং মোঃ সলেমানের পুত্র।

পুলিশ জানায়, মাদক মামলায় আদালত কর্তৃক ১০ বছরের সাজাপ্রাপ্ত এই দুই আসামি দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পত্নীতলা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে দ্রুত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধীদের আইনের আওতায় আনতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ লিটার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *