Most Recent Post
Home / Uncategorized / মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে শাস্তি: মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকার নকশা

মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে শাস্তি: মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকার নকশা

সিলেট প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে প্রকাশ্যে শাস্তি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে।

পরে সন্দেহভাজন এক যুবককে স্থানীয়রা আটক করে বাজারে নিয়ে আসে।এরপর তার মাথার চুল কেটে ন্যাড়া করা হয় এবং মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকা হয়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।স্থানীয়দের একাংশ এটিকে চুরির বিরুদ্ধে ব্যতিক্রমী শাস্তি হিসেবে দেখলেও অনেকে এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার স্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, বাঘাসুরা ইউনিয়নে মাদক ও অপরাধবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনগণকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা।তিনি আরও বলেন, অপরাধ দমনে জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও বিচার ও শাস্তি দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ধরনের ঘটনায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

About bdpratinioto

Check Also

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ লিটার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *