Most Recent Post
Home / Uncategorized / নওগাঁর পত্নীতলায় শতবর্ষী মসজিদ জরাজীর্ণ অবস্থায়, সংস্কারের অভাবে ভোগান্তিতে মুসল্লীরা

নওগাঁর পত্নীতলায় শতবর্ষী মসজিদ জরাজীর্ণ অবস্থায়, সংস্কারের অভাবে ভোগান্তিতে মুসল্লীরা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চক আন্দারু গ্রামে প্রায় শত বছরের পুরনো একটি মসজিদ বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মসজিদটির দেয়াল ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন স্থানীয় মুসল্লীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটি বহু বছর আগে নির্মিত হলেও সময়ের সাথে সাথে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অধিকাংশ পরিবার নিম্ন ও মধ্যবিত্ত হওয়ায় নিজস্ব অর্থায়নে মসজিদটি পুনর্নির্মাণ বা সংস্কার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লীরা সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও দানশীল মানুষের প্রতি মসজিদটি সংস্কার ও পুনর্নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ নম্বরঃ 01919-091459 (বিকাশ/নগদ) স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত উদ্যোগ নেওয়া হলে শতবর্ষী এই ঐতিহ্যবাহী মসজিদটি পুনরায় নিরাপদ ও সুন্দর পরিবেশে ইবাদতের উপযোগী হয়ে উঠবে।

About bdpratinioto

Check Also

নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *