Most Recent Post
Home / Uncategorized / মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৬ জুন) রাত পৌনে ৪টার দিকে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার নির্দেশনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হরষপুর-ধর্মঘর সড়ক থেকে ৭২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন রাসেল মিয়া (২০), পিতা আজগর আলী এবং লিটন মিয়া (২২), পিতা মৃত নাগর আলী। তারা উভয়েই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের বাসিন্দা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About bdpratinioto

Check Also

নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *