Most Recent Post
Home / Uncategorized / মাধবপুরে সুরমা চা বাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ

মাধবপুরে সুরমা চা বাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ

বিশেষ প্রতিনিধিঃ 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।শনিবার (৬ জুন) সকালে চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে বিষয়টি মাধবপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About bdpratinioto

Check Also

নওগাঁ জেলার নওহাটা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *